সিলেট নগরীর কুয়ারপাড় থেকে শিলং তীর নামক জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) গোপন সূত্রে খবর পেয়ে কুয়ারপাড় পয়েন্টস্থ একটি দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার এজেন্টসহ এ ৪ জুয়াড়ীকে আটক করা হয়।

লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেখানে অভিযান চালান।

আটককৃতরা হচ্ছে, কুয়ারপাড় এলাকার বাসিন্দা মোঃ বাবর উদ্দিন (৩০), মোঃ রনি আহমদ (২১), মোঃ জামিল আহমদ (২০) এবং মোঃ আলমগীর (৪৭)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিএম/২৩-এসআরসি