সুনামগঞ্জের জগন্নাথপুরে ২টি মামলায় ৪ জন পলাতক আসামি আফিজ উদ্দিন, সাগর, সিতাব আলী ও শাহাব উদ্দিনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ কোথাও খুঁজে পাচ্ছেনা ফেরারী আসামি আফিজ উদ্দিন‌, সাগর মিয়া, সিতাব আলী ও শাহাব উদ্দিনকে। আসামিরা আদালতে হাজিরা না দিয়ে গা ডাকা দিয়েছে বলে পুলিশ জানায়।

সম্প্রতি জগন্নাথপুরে শিরিন সেন্টারের গেইটে তালা মারা ও হামলার ঘটনায় উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শিরিনা বেগম শিরিন বাদী হয়ে আফিজ উদ্দিনকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা করেন। ঐ মামলায় ৫ জন আদালতে হাজিরা দিযে জামিন পেলেও পলাতক আফিজ উদ্দিন, সিতাব আলী ও শাহাব উদ্দিন আদালতে হাজিরা না দিয়ে গা ডাকা দিয়েছে। অপর আর একটি মামলায় পলাতক আফিজ উদ্দিন সাগর মিয়া পলাতক রয়েছেন।গত ২১ ডিসেম্বর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামে আফিজউদ্দিনের কলোনিতে মোবাইলে ওয়াজ শোনাকে কেন্দ্র করে আফিজ উদ্দিন ও সাগর মিয়া মিলে একটি অসহায় হতদরিদ্র পরিবারের উপর হামলার ঘটনায় মহিলাসহ ৩জন আহত হন আহতরা হলেন আলেয়া বেগম (৩২)তেরাফুল বেগম(৩০) আব্দুর রহিম (১৮) হামলার ঘটনায় আলেয়া বেগম বাদি হয়ে কলোনির মালিক আফিজ উদ্দিনকে প্রধান আসামি করে ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রকাশ, দীর্ঘ দিন ধরে এই কলোনিতে ভাড়াটে হিসেবে বসবাস করে দিন মজুরি করে তাদের জীবিকা চলছিল। কলোনির মালিক আফিজ উদ্দিন একজন নারী লোভী, লম্পট চরিত্রের লোক।

প্রায় সময়েই তেরাফুল বেগমকে খারাপ কাজ করার জন্য নানাভাবে কু-প্রস্তাবসহ ফুসলাইত ।এতে আমার বোন রাজী না হইয়া আমাকে জানালে,আফিজ উদ্দিন ক্ষীপ্ত হইয়া সাগর কে আমাদের পিছু লেলিয়ে দেয়। সাগর আমাদেরকে নানাভাবে উত্যক্ত করত , সাগর মিয়া একজন নেশাখোর লম্পট চরিত্রের লোক। গত ২১ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১১টায় আলেয়া বেগমের রুমে মোবাইলে ওয়াজ শোনছিলেন। পাশের রুমে থাকা সাগর মিয়া আলেয়া বেগমকে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

আলেয়া বেগম তার প্রতিবাদ করলে, আফিজ উদ্দিন ও সাগর মিয়া আলেয়ার রুমে প্রবেশ করে আলেয়া বেগমকে মারপিট শুরু করে।ঐ সময় তার বোন তেরাফুল বেগম আসিলে আসামি সাগর মিয়া কাঠের রোল দিয়া সজোরে আঘাত করিলে তার বাম হাত ভেঙ্গে গুরুতর আহত করে এবং আফিজ উদ্দিন আলেয়াকে মারপিট করে গুরুতর আহত করে।

এলাকাবাসী জানান, একটি অসহায় হতদরিদ্র পরিবারের উপর হামলার ঘটনায় এলাকায় তিব্রনিন্দার ঝর বইছে। এবং আসামিদেরকে দূত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পুলিশ প্রশাসনের প্রতি।