বাউফলে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে নিহত যুবলীগ নেতা তাপস কুমার দাস স্মরণে “তাপস স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১” জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধায় উপজেলার কালাইয়া বন্দর বড় পুকুরের পূর্ব পাড়ে বাউফল উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই টুর্নামন্টের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আ.স.ম কবিরুজ্জামান, যুগ্ম-সাধারন সম্পাদক মো. কবির হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. ফকরুল ইসলাম ফোরকান, কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খাঁন, কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন প্রমুখ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির মূখপাত্র ও কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মল্লিক জানান, গত ২৪ মে বাউফল থানা সংলগ্ন ডাকবাংলোর মোরে একটি তোরণ নির্মাণ করাকে কেন্দ্র করে বাউফল পৌরসভার মেয়র সমর্থকরা স্থানীয় এমপি সমর্থিত যুবলীগ কর্মী তাপসকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে।

তার স্মৃতি রক্ষার্থে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটি তাপস দাসের প্রতি উৎসর্গ করা হয়েছে। টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করেছে।