সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠের সামনে থেকে গত মঙ্গলবার (৫ জানুয়ারি) অসুস্থ অবস্থায় রাস্তার পাশে অজ্ঞাতনামা এক পুরুষকে পড়ে থাকতে দেখা যায়, খালেদ হোসেন নামের একজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (৬ জানুয়ারি) মৃত্যু বরণ করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব জানান, অজ্ঞাতনামা পুরুষের লাশ মর্গে রেখে তিনি পুলিশকে খবর দিলে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) নিশু লাল দে হাসপাতালের মর্গে পৌঁছে লাশের পূর্নাঙ্গ নাম ঠিকানা জানার চেষ্টা করেন।
কিন্তু অজ্ঞাতনামা পুরুষের আত্বীয়-স্বজন কাউকে পাওয়ায় যায়নি। তাছাড়া উপস্থিত কেহ অজ্ঞাতনামা পুরুষের লাশের পূর্নাঙ্গ নাম ঠিকানা দিতে পারে নি। বর্তমানে অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
