সিলেট মহানগর পুলিশের আওতাধীন ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নতুন ছয় পুলিশ সদস্য দায়িত্ব পেয়েছেন। আগে যারা ওসির দায়িত্বে ছিলেন, তাদেরকে বদলি করা হয়েছে অন্যত্র।

দায়িত্বপ্রাপ্ত নতুন ছয় ওসি হলেন- কোতোয়ালী থানায়- এস এম আবু ফরহাদ, দক্ষিণ সুরমা থানায়- মনিরুল ইসলাম, শাহপরান থানায়- সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদ থানায়- নাজমুল হুদা খান, বিমানবন্দর থানায়- খান মুহাম্মদ মাইনুল জাকির এবং মোগলাবাজার থানায়- মো. শামসুদ্দোহা।

এর আগে কোতোয়ালী থানায়- মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমা থানায়- আক্তার হোসেন, শাহপরান থানায়- আব্দুল কাইয়ুম, জালালাবাদ থানায়- অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দর থানায়- শাহাদাত হোসেন এবং মোগলাবাজার থানায়- সাহাবুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে ছিলেন।

বদলিকৃত ওসিরা যে থানায় বদলি হলেন- মোঃ সেলিম মিঞা, এসবি ঢাকা, অকিল উদ্দিন আহমেদ, সিআইডি, ঢাকা, আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট রেঞ্জ, আখতার হোসেন, টুরিস্ট পুলিশ, ঢাকা, জনাব মোঃ ছাহাবুল ইসলাম, সিলেট রেঞ্জ, শাহাদাত হোসেন, ডিবি, এসএমপি’তে বদলি হয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের আজ বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ছয়টি থানার ওসিদের গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। এ ছয় থানায় নতুন হিসেবে এসএমপি কমিশনার নিশারুল আরিফ আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করেছেন।’

তিনি জানান, নতুন যে ছয়জন ছয় থানায় ওসির দায়িত্ব পেয়েছেন, তারা প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপিতে যোগদান করেন। এরপর তাদেরকে ছয় থানায় পদায়ন করা হয়।