নকল, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদকাল পরিবর্তিত পণ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলা শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে নকল, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদকাল পরিবর্তিত পণ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৮৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম।