দেশে প্রথম ‘শিন-কিয়োকুশিন-কাই’ কারাতের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্ল্যাক বেল্ট অর্জন করলেন ৫ শিক্ষার্থী।

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের ইনডোরে পরীক্ষার চূড়ান্ত পর্ব শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ব্ল্যাক বেল্ট পরীক্ষার প্রক্রিয়াটি অত্যন্ত কঠোর। প্রথম দিন ফিটনেস পরীক্ষায় ছিল ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়, এক হাজার বার দড়ি লাফ, ৫০ বার পুশ আপ একশ বার জাম্প স্কয়াটসহ প্রায় দশ রকমের শারীরিক কসরত। এর উপর ভিত্তি করে পরীক্ষার্থীদের নম্বর দেয়া হয়।

বাংলাদেশসহ বিশ্বের ১০১টি দেশে এটি চর্চা হচ্ছে। শিগগিরই আরও ২২টি দেশে এর কার্যক্রম বিস্তৃত হবার প্রক্রিয়া চলছে।