প্রথমবারের মতো বাবা হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বুধবার (১৬ ডিসেম্বর) উইলিয়ামসন ও সারাহ রহীম দম্পতির ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন উইলিয়ামসন নিজেই।

সদ্য জন্ম নেওয়া সন্তানের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন কিউই অধিনায়ক। তিনি লিখেছেন, ‘আমাদের পরিবারে সুন্দর কন্যা সন্তানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।’

এর আগে সন্তানসম্ভাবা স্ত্রী সারাহ রহীমের পাশে থাকার জন্য এই মাসের শুরুর দিকে ছুটি নেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছিলেন না উইলিয়ামসন। প্রথম টেস্টে ২৫১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন উইলিয়ামসন।