ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে অর্থমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   ৫৪৩ বার পঠিত
দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে অর্থমন্ত্রী

যোগাযোগ ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাস্তার অবস্থা এতো খারাপ যে এলাকায় গেলে মানুষ গালি দেয়, গাড়ির গ্লাস নামাতে পারি না। প্রধানমন্ত্রী হাজার বার বলার পরেও সড়কের কাজ ঠিক হয় না। প্রতি বছর সড়কের জন্য ২৫/৩০ হাজার কোটি টাকা বাজেটে দিচ্ছি। এর পরেও সড়ক ভালো হয় না। এত রাস্তার প্রকল্প নেয়া হচ্ছে কেনো?

সেই সাথে সড়ক সচিবকে প্রজেক্ট বন্ধের হুমকিও দিয়েছেন অর্থমন্ত্রী।

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি মিলনায়তনে সড়ক ও জনপথ অধিদপ্তরে আয়োজিত ‘মহাসড়কের লাইফ টাইম চ্যলেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেসময়ই তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সড়ক সচিবকে উদ্দেশ্য করে বলেন, ‘মনের আনন্দে প্রজেক্ট নিয়ে আসেন! সব বন্ধ করে দেবো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa