চলতি বছরের শুরুতে স্বাক্ষরিত চীন-যুক্তরাষ্ট্র প্রথম ধাপের বাণিজ্য চুক্তি বাতিল না হলেও ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞাগুলোও তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার(০২ডিসেম্বর) নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন এই ডেমোক্রেটিক নেতা।

চলতি সপ্তাহে এক প্রতিবেদনে রয়টার্স দাবী করে, বেইজিং বিষয়ে আরও কঠোর নীতি গ্রহণে বাইডেন প্রশাসন যেন বাধ্য হয় তারই ব্যবস্থা করে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, আমি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেবোনা। সেটা শুল্কের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি কৌশলগুলো সংস্কারে যাবনা। যদিও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জানিয়েছে, চীনের ‘বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরি, প্রতিষ্ঠানগুলোকে অবৈধ ভর্তুকি, মার্কিন প্রতিষ্ঠান থেকে চীনা প্রতিষ্ঠানে প্রযুক্তি স্থানান্তরে বাধ্য করার মতো আপত্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি, চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আরও ভালোভাবে লড়তে গবেষণা, উন্নয়ন, অবকাঠামো ও শিক্ষা খাতে সরকারি বিনিয়োগে নজর এবং দেশের ভেতর দ্বিপক্ষীয় ঐকমত্য আবশ্যক বলেও মনে করেন জো বাইডেন।আমেরিকাই প্রথম নীতিতে বিশ্বাসী বাইডেন বলেন, যেটাই করা হোক না কেন আমেরিকাকে প্রাধান্য দিয়েই তা করা হবে।