ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

বিশ্বনাথে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩০ নভেম্বর ২০২০   ৬৭০ বার পঠিত
বিশ্বনাথে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজে

গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন বিশ্বনাথের এক যুবক। ফেঁসে যাওয়া যুবকের নাম রুবেল আহমদ (২৭) তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের কাউপুর গ্রামের আনাই আলীর পুত্র।

বিশ্বনাথ পুরানবাজারস্থ জবান উল্লাহ শপিং কমপ্লেক্সে। এ ঘটনায় থানার এসআই অলক দাশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বনাথ থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার ২১। মামলার অন্যান্য আসামীরা হলেন রামপাশা ইউনিয়নের চক রামপ্রাসাদ গ্রামের কদরিছ আলী পুত্র কুতুব উদ্দিন (২৫), কাউপুর গ্রামের ওয়ারিছ আলীর স্ত্রী রেসনা বেগম (৪০), একই গ্রামের ছয়ার আলীর স্ত্রী সুনেরা বেগম (৩৫) ও হাজী আরশ আলীর পুত্র নজরুল ইসলাম নিজাম (৩৯)।

মামলার এজাহারে জানাগেছে, বিশ্বনাথ পুরানবাজারের জবান উল্লাহ শপিং কমপ্লেক্সের লাকি টেইলার্সের পরিচালক জুবায়ের আহমদ রাজু ও জুনাইদ আহমদ কামরানকে গাঁজা দিয়ে ফাঁসাতে চেয়েছিল এজাহার নামীয় আসামি কুতুব, রুবেল, রেছনা, নজরুল ইসলাম নিজাম ও সুনেরা বেগম। পুলিশ জানায়, বিষয়টি আদালতের ১৬৪ ধারা জবান বন্ধিতে স্বীকার করেছেন এজাহার নামীয় ১ নং আসামী রুবেল আহমদ। রুবেল জবানবন্ধিতে ৫০ হাজার টাকার বিনিময়ে লাকী টেইলার্সে গাঁজা রাখার কথা ও স্বীকার করে এবং লাকী টেইলার্সের পরিচালক জুবায়ের আহমদ রাজু ও জুনাইদ আহমদ কামরানকে ফাঁসানোর কথাও স্বীকার করে রুবেল আহমদ। জানাগেছে, পূর্ব শক্রতার জের ধরে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্ঠা করে আসামীরা।

বিশ্বনাথ থানার এসআই অলক দাশ বলেন, অন্যকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্ঠা করেছিল আসামীরা। তদন্তে এর সত্যতা পেয়ে আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এজাহার নামীয় আসামী রুবেলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa