ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ফার্মেসীকে অর্থদণ্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩০ নভেম্বর ২০২০   ৩৮০ বার পঠিত
বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ফার্মেসীকে অর্থদণ্ড

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ৫টি ফার্মেসীকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। উপজেলায় দু’ই টি মাংসের দোকানসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে আদালত।

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা ও জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা। এই দিন সকালে উপজেলার রতুলি বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে২টি মাংসের দোকান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করাহয়।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল হক, স্যানিটারী ইন্সপেক্টর আফসার আলী ও থানার এসআই আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে উপজেলার রতুলি বাজারের মাংস বিক্রেতা রইয়াছ আলী ও আব্দুল আজিজকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে দাসেরবাজারের দি ওয়াহিদ ফার্মেসীকে ৪ হাজার টাকা, এসকে ফার্মেসীকে ৩ হাজার টাকা, শাহজালাল ফার্মেসীকে ৩ হাজার টাকা, জয়তারা আয়ুর্বেদীকে ২ হাজার টাকা ও শান্তি মেডিলকেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা নানা অনিয়মের দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপের সত্যতা স্বীকার করে জানান, প্রশাসনের এধরণের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa