ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

সিলেট মহানগরীতে আগামী বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩০ নভেম্বর ২০২০   ২৯৭ বার পঠিত
সিলেট মহানগরীতে আগামী বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সিলেট মহানগরীতে আগামী বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরতলির খাদিমনগরস্থ ডিআরএস’র রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা দক্ষিণ সুরমা ছাড়া সিলেট মহানগরীর সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে কারিগরি কারণে সিলেটে গ্যাস সরবরাহের ক্ষেত্রে এই ৮ ঘণ্টা সময় কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa