
সিলেট ১ আসনের সাংসদ মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন করোনা আক্রান্ত হয়েছেন এমন সংবাদে মন্ত্রীর আশু আরোগ্য কামনায় সিলেট বাসীর কাছে দোয়া চেয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট জজ কোর্টের এপিপি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহজাহান চৌধুরী।
বৃহস্পতিবার এক বার্তায় মন্ত্রীর আশু আরোগ্য কামনায় করে সবার কাছে দোয়া কামনা করেন তিনি ।
শাহজাহান বলেন, সিলেট-১ আসনের নির্বাচিত জনপ্রতিনিধি ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন আধ্যাত্মিক রাজধানীখ্যাত সিলেটের অভিভাবক। অনেক বড় মানুষ।
তিনি সিলেটের উন্নয়নে যে ভূমিকা পালন করছেন নিসন্দেহে প্রশংসার দাবিদার। মহান সৃষ্টিকর্তার নিকট আমি তার রোগ মুক্তি কামনা করছি।
উল্লেখ্য : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় নাইজারে ওআইসি সম্মেলনে যোগ দিতে পারছেন না বলে জানাগেছে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগ দিতে নাইজারে যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছিল৷ তার ফলাফল ‘পজিটিভ’ আসায় পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়৷ পরীক্ষা করার সময় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ‘কোনো উপসর্গ ছিল না’ বলে জানিয়েছে মন্ত্রণালয়৷ তবে তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন৷ ওআইসির এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার কথা ছিল মোমেনের৷
পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের দূতাবাস, অর্থাৎ ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত হয়েছে৷
নাইজার সফর উপলক্ষ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা ভাইরাস পরীক্ষা করা হলে তার ফলাফলও ‘পজিটিভ’ আসে৷ তিনিও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন৷
