ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​

বিশ্বনাথে চালক ফোনে, গ্লাস ভেঙ্গে সিএনজি দোকানে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০   ৬৫৪ বার পঠিত
বিশ্বনাথে চালক ফোনে, গ্লাস ভেঙ্গে সিএনজি দোকানে

সিলেটের বিশ্বনাথে সিএনজি চালিত অটোরিকশা বাসিয়া ব্রীজে রেখে গাড়ি থেকে নেমে চালক ফোনে কথা বলতে থাকেন। হঠাৎ করে পেছনে থাকিয়ে দেখেন তার গাড়ি একটি দোকানের গ্লাস ভেঙ্গে ভেতরে ঢুকে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানের স্বত্ত্বাধিকারী রেজাউল ইসলাম দাবি করেন।

স্থানীয়রা জানান, সিলেট শহরের ভূইয়া পাম্প থেকে যাত্রী নিয়ে বিশ্বনাথে আসে সিলেট-থ-১১-৭৪২৬ সিএনজি চালিত ওই অটোরিকশাটি। বাসিয়া সেতুর মুখে গাড়িটি দাঁড় করিয়ে চালক সাইফুল ইসলাম (২৬) যাত্রী নামিয়ে দিয়ে তিনিও মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে যান।

চালক আসনে না থাকায় গাড়িটি দৌড়ে গিয়ে ব্লাক ডায়মন্ড নামক কাপড়ের দোকানের গ্লাস ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। উপস্থিত জনতা এই চালকের উপর ক্ষিপ্ত হলেও পুলিশের জন্য বেঁচে যান তিনি। আর অল্পের জন্য অনেক পথচারী ও আশপাশের অনেক ব্যবসায়ীরা রক্ষা পান।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa