ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আরএমপি পুলিশের অভিযানে আটক ৬৫

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০   ৩১৭ বার পঠিত
আরএমপি পুলিশের অভিযানে আটক ৬৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৬৫ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর থানা ও ডিবি বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৬ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা ৬ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪, দামকুড়া থানা ২ জন, ডিবি পুলিশ ২১ জনকে আটক করে।

যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মাধ্যে বোয়ালিয়া মডেল থানা সোহেল কালু (২৭) কে ৭ গ্রাম হেরোইন, জোসনা (৩৩) কে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ বাশিকুর রহমান বাদশা (৪৮) কে ৫৫ গ্রাম গাঁজা, তোতা (৪৩) কে ৫ গ্রাম গাঁজা, মতিহার থানা পুলিশ হান্নান (৪২) কে ৫০ গ্রাম গাঁজা ও ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে।

কাটাখালী থানা পুলিশ আবু বক্কর সিদ্দিক ফারুক (৩৫), কাচু (৫০) কে ৫ গ্রাম হেরোইন, আশরাফুল ইসলাম (৩২) কে ১০৫০ গ্রাম হেরোইন, বেলপুকুর থানা পুলিশ মালেক মন্ডল (৫২) কে ৫ গ্রাম হেরোইন সহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ মনিরুল ইসলাম (৩১) কে ৪৫ গ্রাম হেরোইন, পবা থানা পুলিশ নাইমুল হক (২১) কে ২ গ্রাম হেরোইন, দামকুড়া থানা পুলিশ ইব্রাহিম হোসেন (৩৬) কে ১০ গ্রাম হেরোইন ও ৩ বোতল ফেন্সিডিল সহ আটক করে।

এছাড়াও ডিবি পুলিশ আসলাম আলী (৪২) কে ১০ গ্রাম হেরোইন, ফিরোজ কাদো (৩০) কে সাড়ে ৪ গ্রাম হেরোইন সহ আটক করে, আব্দুর রাজ্জাক (৩০) কে ৫১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa