ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​

মৌলভীবাজারের জুড়ীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৬ নভেম্বর ২০২০   ৩৪৪ বার পঠিত
মৌলভীবাজারের জুড়ীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় সোমবার (১৬ নভেম্বর) মৌলভীবাজার জুড়ী উপজেলার উপজেলা চত্বর, চৌমুহনা, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি অভিযানে নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাচাঁ ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, মিষ্টির ওপরে পোকা পড়ে থাকা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য পণ্য রেখে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলা চত্বরে অবস্থিত পাঁচতারা রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত শাহী রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে ৫ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত সেন্ট্রাল ফার্মেসীকে ৪ হাজার টাকা, জনতা মেডিকেল কর্ণারকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেনো কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa