ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​

কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে হবিগঞ্জের চার কৃতি সন্তান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৫ নভেম্বর ২০২০   ৩৬৮ বার পঠিত
কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে হবিগঞ্জের চার কৃতি সন্তান

আওয়ামিলীগের অন্যতম সহযোগী সংগঠন কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান করে নিয়েছেন হবিগঞ্জের চার কৃতি সন্তান। পর্যায়ক্রমে, সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত আইন বিষয়ক সম্পাদক হলেন সৈয়দ সাইদুল হক সুমন। মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুকিত চৌধুরী।

এস এম মিছির নবনির্বাচিত উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং নির্বাহী সদস্য হিসেবে নবনির্বাচিত হন গাজী মোহাম্মদ সাহেদ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর আজ যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো।

এর আগে গত বছর ২৩ নভেম্বর জাকঝমকপূর্ণ কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটি। আর সেই কমিটির শীর্ষ পদে আসে নতুন মুখ, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সু্যোগ্য সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa