ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​

সিলেটের পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানালেন নিহত রায়হানের মা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৫ নভেম্বর ২০২০   ৩৩২ বার পঠিত
সিলেটের পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানালেন নিহত রায়হানের মা

সিলেটে বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যাকাণ্ডে  অভিযুক্ত আসামী  সিলেট মেট্রোপলিটন পুলিশের বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূইয়া কে গ্রেফতার করায় নিহত রায়হানের মা সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন  পিপিএম এর প্রতি  ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় রায়হানের মা সহ পরিবারের সদস্যগণ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পুলিশ সুপার রায়হানের মাকে সান্ত্বনা দেন এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রায়হানের যুক্তরাষ্ট্র প্রবাসী চাচা, মামাতো ভাই শওকত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, ওসি (ডিবি) ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম।

পরে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে নিহত রায়হানের পরিবারকে ৫০ হাজার টাকার চেক এবং তার ছোট কন্যাশিশুর জন্য উপহারসামগ্রী প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa