বাংলাদেশ প্রেসক্লাব শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি প্রণয় দেব চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক এম.এ রুমান আহমেদ।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ০৭ ঘটিকায় স্টেশন রোড শ্রীমঙ্গল বাংলাদেশ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কমিটি গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরফরাজ আলী বাবুল সম্পাদক দৈনিক খোলাচিঠি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ তাজুদুর রহমান সিনিয়র সহ সভাপতি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব,, সাইফুল ইসলাম, এম.এ রকিব, আবুজার বাবলা।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক অঞ্জন প্রসাদ রায়, সাংগঠনিক সম্পাদক অর্জুন শর্মা নিধুসহ হোসাইন আহমদ প্রমূখ।
