বিহারে নির্বাচনে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। বিজেপি-নীতীশ কুমারের এনডিএ বনাম লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোটের। বিকেল পর্যন্ত এগিয়ে পিছিয়ে থাকার হিসাব হলো এনডিএ এগিয়ে আছে ১২১ টি আসনে। মহাজোট ১১৩টিতে।

বিজেপি এগিয়ে ৭৩টি আসনে, আরজেডি ৭৪টিতে, নীতীশের দল ৪৩, কংগ্রেস ২১, সিপিআই (এমএল) ১১, সিপিএম চারটিতে এগিয়ে। ১২৫টি আসনে এগিয়ে-পিছিয়ে থাকার ব্যবধান হলো আট থেকে পাঁচ হাজার ভোটের। তাই এই এগিয়ে পিছিয়ে যাওয়ার হিসাব পরে বদলেও যেতে পারে।

বিহারে ১২২টি আসন পেলেই সরকার গঠন করা যাবে। লড়াইটা এতটাই তীব্র হচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে। এনডিএ-র শরিকদের মধ্যে বিজেপি-ই সব চেয়ে বেশি আসন পাবে। নীতীশ কুমার বিজেপি-র তুলনায় অনেক কম আসনে জিতবেন। ফলে এনডিএ জিতলে কে মুখ্যমন্ত্রী হবেন, সেই প্রশ্ন থেকে যাচ্ছে।

সূত্র: ডয়চে ভেলে বাংলা।