ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে

সমবায় সমিতি গঠন হলে উদ্যোক্তা গড়ে উঠবে: মন্ত্রী শাহাব উদ্দিন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৮ নভেম্বর ২০২০   ৩০৪ বার পঠিত
সমবায় সমিতি গঠন হলে উদ্যোক্তা গড়ে উঠবে: মন্ত্রী শাহাব উদ্দিন

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’প্রতিপাদ্য ধারণ করে মৌলভীবাজারের বড়লেখায় ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা ও সফল সমবায়ীদের মধ্যে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি,বলেছেন,সমবায় সমিতি গঠন হলে উদ্যোক্তা গড়ে উঠবে। দেশে বেকারত্ব সমস্যার সমাধান হবে। এতে সমাজ ও দেশের উন্নয়ন হবে। আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষে সমবায়ের ওপর গুরুত্বারোপ করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রিতে কাজ করছে সরকার।

শনিবার (৭ নভেম্বর) বেলা১২টায় বড়লেখা উপজেলা পরিষদ হল রুমে দিবসটি পালন উপলক্ষে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আলোচনা সভা, সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করাহয়।

ইউএনও মো.শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায়,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন,এপিপি গোপাল দত্ত, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা শাহেদা আক্তার প্রমুখ।

সফল সমবায়ীদের মধ্যে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa