ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এরই মধ্যে ট্রাম্পকে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার অনুরোধ করেছেন। অন্তত দু’টি সূত্র থেকে এ তথ্য জানতে পেরেছে সিএনএন।
এদিকে জো বাইডেন এরই মধ্যে ২৯০টি ইলেক্টরাল ভোট পেয়ে নির্বাচিত হয়ে গেছেন। অন্যদিকে ট্রাম্প আটকে আছেন ২১৪ ইলেক্টরাল ভোটে। এখনো তিন রাজ্যের ভোটের ফল বাকি রয়েছে।সূত্র : সিএনএন
ট্রাম্পের প্রচার শিবির থেকে বলা হয়েছে, বাইডেন মিথ্যাভাবে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার অপচেষ্টা করছেন। এখনো খেলা শেষ হয়নি।
ট্রাম্প বলেছেন, মার্কিন নাগরিকদের ভোট যথাযথভাবে গণনা না হওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না এবং গণতন্ত্র এটি দাবি করে না। এজন্য লড়াই চালিয়ে যেতে সোমবার আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে এখন পর্যন্ত জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো ধরনের যোগাযোগ হয়নি। এমনকি উভয়ের তরফ থেকেও কোনো ধরনের যোগাযোগ হয়নি।