আসন্ন শীতে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে সকলের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৫ নভেম্বর) শহরের কোর্ট রোড এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে সকলের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা এবং মাস্ক বিতরণ করা হয়।

এসময় পথচারী, দোকানের ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরিধান না করার অপরাধে পাঁচটি মামলায় মোট ২৫ শত টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম।