নবীগঞ্জে সেজু হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আমি কিছু বলতে পারবো না, যদি আমি বলতে যাই তাহলে আমার এমন কান্না আসবে যা দেখে আপনারা সবাই কেঁদে ফেলবেন। আমার বুকের ভেতর দাউদাউ আগুন জ্বলতেছে সেজুর বাবা।

নবীগঞ্জে চাঞ্চল্যকর মিশুক চালক গুজাখাইড় গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র আবেদ উল্লাহ সেজু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ) বিকেলে উপজেলার গুজাখাইড় গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউ/পি সদস্য আবু ইউসুফ, ইউ/পি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউ/পি সদস্য জিল্লুর রহমান, মাওঃ আফজল খাঁন হাবিব,মাওঃ আব্দাল মিয়া,মোঃ জাকির চৌধুরী, মাসুদ আহমেদ, সিহাব আহমেদ, ময়না মিয়া,রোমান খাঁ, আব্দুল মালিক প্রমুখ।

নিহত সেজুর বাবা বলেন,আমার ছেলে কে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের কে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূল শাস্তি ও ফাঁসি দাবি জানান।

মানববন্ধনে বক্তৃতারা বলেন,নিহত আবেদ উল্লাহ সেজু হত্যায় জড়িত সুয়েব আহমেদ সহ গড ফাদারদের দ্রুত আইনের আওতায় এনে খুনীদের ফাঁসির দাবি করেন এলাকাবাসী।

প্রসঙ্গত,গত শনিবার রাত ৯ টায় সময় ব্যাটারিচালিত অটোরিকশা চালানো অবস্থায় নিখোঁজ হয় ওই যুবক।গত ২৭ অক্টোবর হবিগঞ্জ রোডের পূর্ব তিমির পুর এমআরসি ব্রিস ফিল্ড সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।