মঙ্গলবার (৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ও নারী নির্যাতনকারী সিরাজুল হক(৫৫)’কে আটক করেন র্যাব-৯। আসামী সিলেট জেলার গোপালগঞ্জ থানাধীন কদিপুর মৃত হাজী আব্দুল মান্নান এর ছেলে। ধৃত আসামিকে পরে গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, হবিগঞ্জ জেলার সদর থানার ইদ্রিস আলীর বাড়ির সামনে থেকে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ইয়াবা কারবারি মো. মোজাম্মেল(২৪)’কে আটক করেন র্যাব-৯। আসামী হবিগঞ্জ জেলার সদর থানাধীন উচাইল কঙ্কারহাটি এলাকার সবুজ মিয়া’র ছেলে। র্যাব উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করেছে।
অপরদিকে, সিলেট মেট্রোপলিটনের শাহপরাণ এলাকার সুরমা গেইট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩(তিন) জন চোরাকারবারি যথাক্রমে ১। রেজাউল করিম (৩৬), পিতা- মৃত শাহজাহান ফকির, সাং- চশই, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, ২। মোঃ মাসুম আহমেদ(২৩), পিতা. আব্দুল জলিল, সাং-ছৈলাখাল, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট ও ৩। মোঃ স্বপন আহমেদ (২১), পিতা- শাহ আলম, সাং- জাফলং, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট’দ্বয়দের গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ৪ লাখ টাকা সমমূল্যের বিভিন্ন ভারতীয় প্রসাধনী সামগ্রী ও চোরাকারবারে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করেন র্যাব। উদ্ধারকৃত আলামতসহ চোরাকারবারিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সিলেট মেট্রোপলিটনের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে জিগার তলা বাজারের সুমন স্টোরের সামনে থেকে ইয়াবাকারবারি যথাক্রমে ১। মালেক মিয়া (৩২), পিতা- মৃত আবুচান, কাইতকোনা, ২। আশরাফ উদ্দিন (৩০), পিতা- গিয়াস উদ্দিন, সাং- কাশিপুর, উভয় থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ’দ্বয়দের আটক করে এবং তাদের হেফাজত থেকে ৫৬০ পিসইয়াবা ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০০০/- টাকা জব্দ করেন র্যাব। জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
