ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

সিলেটে র‌্যাবের অভিযানে দূর্ধর্ষ সন্ত্রাসীসহ আটক ৫

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০   ৩৪২ বার পঠিত
সিলেটে র‌্যাবের অভিযানে দূর্ধর্ষ সন্ত্রাসীসহ আটক ৫

শুক্রবার (৩০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ডৌবাড়ী ইউনিয়নের অন্তর্গত রুহা গ্রামের পশ্চিম পার্শ্বে রুহা ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ক। Johnson Baby Lotion 100 ml- ৬৪২০ পিস , খ। Vicky Transform Soccer Shoes- ২৬৯ জোড়া, এবং একটি পিকআপসহ ২ জন চোরাকারবারী যথাক্রমে শ্যামপুর এলাকার মোঃ তরিক উল্লাহ’র ছেলে মোঃ মাছুম আহম্মেদ এবং বাঘেরখাল এলাকার মোঃ বিলাল আহাম্মেদ’র ছেলে মোঃ আফাজ আহম্মেদ’দ্বয়কে আটক করেন র‌্যাব-৯। উভয়ে সিলেট জেলার জৈন্তাপুর থানার। ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের কেসিলেট জেলার গোয়াইন ঘাটথানায় হস্তান্তর করেন।

এদিকে, এসএমপি সিলেট এর শাহপরাণ(রঃ) থানাধীন ইসলামপুর বাজার মেজরটিলাস্থ গাছ বাড়ী চুলাঘর দোকানের সামনে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার ও একটি গুলি এবং ৫৫ পিস ইয়াবাসহ দূর্ধর্ষ সন্ত্রাসী মোঃ আনছার আহম্মেদ(২৬)’কে আটক করে র‌্যাব। আসামী সিলেট জেলার শাহপরণ থানাধীন সৈয়দপুর এলাকার উনাই মিয়া’র ছেলে। ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আলামতসহ ধৃত আসামীকে শাহপরাণ থানায় হস্তান্তর করেছে।

অপরদিকে, এসএমপি সিলেট এর মোগলাবাজার থানাধীন গোটাটিকর পযেন্ট এলাকায় অভিযান চালিয়ে সিলেট রেলওয়ে থানার মামলা নং- ০১ তারিখঃ ২৮/১০/২০২০ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড- ১৮৬০ এর প্রধান ২ আসামী যথাক্রমে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন জৈনপুর ফকিরপাড়া এলাকার আব্দুল্লাহ’র ছেলে মোঃ রাকিব(২২) এবং সিলেট জেলার মোগলাবাজার থানাধীন পাঠানপাড়া ০৭ নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুল খালেক’র ছেলে মোঃ রুবেল আহম্মেদ(২৯)’দ্বয়কে আটক করেন র‌্যাব। ধৃত আসামীদেরকে মোগলাবাজার থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa