ময়মনসিংহ জেলা জেলা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও অটো চোর চক্রের সদস্য সহ ৩ জন গ্রেফতার। জেলা গোয়েন্দা ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) ময়মনসিংহের নির্দেশে এস আই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার (৯ অক্টোবর) চায়না মোড়ে ২টি চোরাই অটোরিক্সা সহ নেত্রকোনা খালিয়াজুরীর মৃত- হরকুমার চন্দ্র দেবনাথের ছেলে, চোর চক্রের সক্রিয় সদস্য অজয় কুমার দেবনাথ গ্রেপ্তার করা হয়।
এছাড়াও এস আই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জঙ্গল বাড়ি থেকে মৃত-আঃ সামাদের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক জঙ্গলবাড়ী থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ আবু সাইদ জঙ্গলবাড়ী চকপাড়া এলাকার মৃত- গরীবুল্লাহ ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুরুজ মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
