সাতক্ষীরার কুলিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আসাদুল হকের কর্মী সভায় বর্তমান চেয়ারম্যান এমাদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান আছাদুল ইসলামের বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্য প্রদান করায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় ইউনিয়নবাসীর আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল মোমিনের সভাপতিত্বে অনলাইনে বক্তব্য রাখেন চেয়ারম্যান এমাদুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলামের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আছাদুল ইসলাম, ইউপি সদস্য রওনাক উল ইসলাম রিপন, বিকাশ সরকার, অচিন্ত কুমার, আমিরুল ইসলাম, প্রেম কুমার, ফতেমা ইসলাম, শ্যামলী রানী, ইউনিয়নবাসীর পক্ষে রাম বাবু, আবু সিদ্দিক, শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, গত ১০ অক্টোবর গোফরাখালি সাইক্লোন সেল্টারে একটি কর্মী সভায় সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন মোশা বর্তমান চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের নামে মিথ্যা কটুক্তি করে সম্মানহানী করেছেন। এমনকি উন্নয়নের ধারা বাধাগ্রস্থ করতে অপ-প্রচার চালিয়ে যাচ্ছেন। বক্তরা আরো বলেন, এমাদুল ইসলাম ক্ষমতায় আসার পর ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হয়েছে। ইউনিয়ন পরিষদে সেবা নিতে কোন ভোগান্তি পোহাতে হয় না।
কোথাও কোন ঘুষ দিতে হয় না। মানুষ স্বস্থিতে সরকারি সকল সুযোগ সুবিধা পাচ্ছে। এমনকি চেয়ারম্যান তার নিজ তহবিল থেকে মানুষের সেবায় ব্যায় করছে। কিন্তু বিগত দিন মানুষের উপর সাবেক চেয়ারম্যান ও তার তার লোকজন ব্যাপক নির্যাতন করায় মানুষ আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করে। আসাদুল হক তার সন্ত্রাসী কর্মকান্ড এমন ভাবে বিস্তার করেছিলেন সাধারণ জনপদে আতঙ্ক বিরাজ করছিল।
যে জন্য আজ মানুষ সন্ত্রাসীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচন কেন্দ্র করে কর্মী সমাবেশের নামে তিনি আবারো সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কেন্দ্র করে মিথ্যা অপ-প্রচার করা হলে কিংবা উন্নয়নের বাধাগ্রস্থ করা হলে তার পাল্টা জবাব দেওয়া হবে বলেও ঘোষনা দেওয়া হয় প্রতিবাদ সমাবেশে।
