ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত আইনের প্রস্তাব সোমবার মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সূত্র: সময় টিভি, একাত্তর টিভি।

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সারাদেশ। রাজধানীসহ বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

সম্প্রতি ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বাড়ায় তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন সব বয়সী মানুষ। ধর্ষক এবং নির্যাতনকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে শাহবাগ।