রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে রাজশাহীতে কোনো করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৬ জন।

বুধবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৯৭ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩০৮ জন এবং সুস্থ্য হয়েছেন ১৮ হাজার ৪৪৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৩০২ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৩ জন, নওগাঁয় ২ জন, বগুড়ায় ৬৪ জন ও সিরাজগঞ্জে ৮ জন। কিন্তু এ দিন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট ও পাবনায় কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৭৬৭ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৯৯৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৮১ জন, নওগাঁয় ১ হাজার ৩০৬ জন, নাটোরে ১ হাজার ১০ জন, জয়পুরহাটে ১ হাজার ৯৭ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৮৯ জন ও পাবনায় ১ হাজার ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩০৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৮৬ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৮ হাজার ৪৪৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ৭২৭, চাঁপাইনবাবগঞ্জে ৭৪৩ জন, নওগাঁয় ১ হাজার ২২৫ জন, নাটোরে ৮৭০ জন, জয়পুরহাটে ১ হাজার ৪৩ জন, বগুড়ায় ৬ হাজার ৮৬৩ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৯২৮ জন ও পাবনায় ১ হাজার ৪৫ জন।