প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি: পররাষ্ট্রমন্ত্রী

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | ৭:৫৭ অপরাহ্ণ

প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি: পররাষ্ট্রমন্ত্রী
apps

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। আজ বুধবার (৭ অক্টোবর) এক বার্তায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সুসংবাদ। সৌদি সরকার আমাদের প্রবাসী কর্মীদের জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে। ভিসা জটিলতা ও প্লেনের টিকিট না পাওয়ার কারণে বাংলাদেশে আটকে পড়া সৌদি প্রবাসীরা ভোগান্তিতে পড়েছেন।

Development by: webnewsdesign.com