কুমিল্লা মেঘনা বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশতবার্ষিকী-তে “মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ স্লোগানকে সামনে রেখে এলজিইডি সড়ক রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত ও উৎসাহিত করার নিমিত্তে এলজিইডি অক্টোবর-২০২০ মাসকে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’ হিসেবে ঘোষণা করেছে।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম মহোদয় ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস – অক্টোবর ২০২০’ অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। এই উপলক্ষে আজ ০৪ অক্টোবর, ২০২০ তারিখে কুমিল্লা মেঘনা উপজেলায় আনুষ্ঠানিকভাবে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস- “অক্টোবর ২০২০” এর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার ভাইস চেয়ারম্যান দিলারা সিরীন, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়,মেঘনা উপজেলার উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা ইউডিএফ জাহিদ হাসান প্রমুখ।
