ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেট এমসি কলেজছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় ৭ আসামির রিমান্ড মঞ্জুর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২০   ৩৩৪ বার পঠিত
সিলেট এমসি কলেজছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় ৭ আসামির রিমান্ড মঞ্জুর

সিলেটে এমসি কলেজের এক ছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলার ৭ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিনা সুলতানা নীলা আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আকমল আলী।

মামলার আসামিরা হচ্ছেন, মুহিবুর রহমান (৩৫), আনিসুর রহমান (৩০), সোবহান মিয়া (৬৫), রফিকুল ইসলাম মোড়ল (৪৫), আব্দুল খালিক (৪৫), আব্দুর রহিম বাবু (৫০) ও সিরাজুল ইসলাম সিরাই (৪৫)।

বাদীপক্ষের আইনজীবী আকমল আলী জানান, ৭ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ২ দিনের মঞ্জুর করেন।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে সিলেট এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ গ্রামের ফয়জুল হকের ছেলে নজির আহমদ মোজাহিদকে (২৪) অপহরণ করে হত্যা চেষ্টা চালায় প্রতিপক্ষ। এ ব্যাপারে জালালাবাদ থানায় মামলা দায়ের হলে গত বৃহস্পতিবার আদালতে হাজির হন আসামিরা। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa