জয়পুরহাটের পাঁচবিবিতে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ মোঃ রাজিব ইসলাম (২৭) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী আটাপাড়া রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত রাজিব ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর দক্ষিন বাসুদেবপুরের আব্দুর রাজ্জাক এর ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম জানান,গোপন সংবাদের ভিত্তিতে আটাপাড়া রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, সাত রাউন্ড তাঁজা গুলিসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ রাজিব ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত আসামী দীর্ঘদিন যাবৎ পার্শবর্তী দেশ ভারত হতে অবৈধ আগ্নেয়াস্ত্র চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছিল। উল্লেখ্য যে, উক্ত শীর্ষ অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যা, মাদকসহ প্রায় ০৭ (সাত) টি মামলা রয়েছে। আটকৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
