চট্রগ্রামে রাউজানে ১১ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে ৭৪ বছরের বৃদ্ধাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার সাধন বড়ুয়া (৭৪) উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুর খীল নন্দনকানন গ্রামের মৃত জামানি বড়ুয়ার ছেলে। মঙ্গলবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মোঃ মাশকুর রহমান জানান, রাঙ্গামাটি বেদবেদী পাড়ার এক ব্যক্তি অভিযোগ করেন তার ১১ বছরের মেয়েকে ফুসলিয়ে ও লোভ দেখিয়ে সাধন বড়ুয়া ধর্ষন করেছে।এর পরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সাধন বড়ুয়া ধর্ষনের কথা স্বীকার করেছেন।

এদিকে গত (২৮ জুলাই) আনোয়ারা উপজেলায় এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে এক মাস ধরে ধর্ষন করার অভিযোগে আশিকুর রহমান নয়ন নামে এক যুবককে সোমবার গহিরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আশিকুর রহমান নয়ন আনোয়ারা রায়পুরের মধ্যম গহিরা বাইয়ারা বাড়ি ফোরকান প্রকাশ ফোরক মিয়ার ছেলে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মোঃ মাশকুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামি প্রতিনিয়ত ওই ছাত্রীকে স্কুলে আসা- যাওয়ার পথে উত্ত্যক্ত করতো।

তার জ্বালাতনে অতিষ্ঠ হয়ে ছাত্রীর পরিবার তার স্কুলে আসা-যাওয়া সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং বাসা পরিবর্তন করলেও ধর্ষকের হাত থেকে রক্ষা করতে পারেনি। গ্রেফতারকৃত ২ জনকে রাউজান ও আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলও জানান তিনি।