ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

ইসলামী ব্যাংক পাগলা বাজার শাখার আউটলেট উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০   ২৮৭ বার পঠিত
ইসলামী ব্যাংক পাগলা বাজার শাখার আউটলেট উদ্বোধন

গ্রাহকদের অর্থনৈতিক সমৃদ্ধি, অগ্রগতি, সঞ্চয়ের অভ্যাস বাড়ানো ও উদ্যোক্তা তৈরীর নিমিত্তে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবা নিয়ে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে যাত্রা শুরু করেছে ‘ইসলামী ব্যাংক পাগলা বাজার আউটলেট’ শাখা।

মঙ্গলবার(৬ অক্টোবর) সকালে উপজেলার পাগলা বাজারের আব্দুল হেকিম মার্কেটে ব্যাংকের অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংক আউটলেট শাখার উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ রবি উল্লাহ’র সভাপতিত্বে ও মাসুক আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সিব্বির আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পাগলা বাজার আউটলেটের ইনচার্জ তাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলকমী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক সিলেট জোন প্রধান শিকদার মোহাম্মদ শিহাবুদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার এজেন্ট ব্যাংকিং ইনচার্জ আবুল কালাম আজাদ, শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ময়না মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, কাজী মোঃ নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী এম.এম.এ শহীদ, মাওলানা নুরুল আলম, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল ইসলাম তুরান, পাগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সম্ভাব্য পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শাহীন মিয়া, এডভোকেট আসাদুজ্জামান, মাছুম আহমদ, তফজ্জুল হোসেন কিবরিয়া, কালন মিয়া প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa