দেশ জুরে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বাউফলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাউফল উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বলা ১১ টায় বাউফল প্রেসক্লাবেরর সামনে ওই কর্মসূচী পালিত হয়। ছাত্র অধিকার পরিষদের উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো.জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মো. হাসান মাহামুদ, এমদাদুল হক ও ইমরান হাসান প্রমূখ। বক্তারা সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ করে অভিযুক্তদের দষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এসময় সংহতি প্রকাশ করে বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহন করে।