“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগান সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে দ্বিতীয় দফায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রয়ের শুভ উদ্বোধন করেন ট্যাগ অফিসার ও উপ-সহকারি (কৃষি)কর্মকর্তা জাহিদুল ইসলাম,মোছাঃ শেফালী খাতুন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার বাগজানা বাজারে নোমান হামজা ডিলার কর্তৃক এ চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়।

ডিলার নোমান হামজা জানান, “একই তালিকা মোতাবেক এক হাজার ষাট জন পুরুষ-মহিলা হতদরিদ্ররা চাল কিনতে পারবে, এর মধ্যে ১, ২, ৩, ৪, ও ৫ নং ওয়ার্ডে ৫৪৫ জন ও ডিলার হাফিজের নেতৃত্বে জীবনপুর গ্রামে ৪, ৬, ৭, ৮, ও ৯নং ওয়ার্ডের ৫১৫ জন প্রতিজন ৩০০ টাকায় ৩০ কেজি চাউল পাবে । আগামী নভেম্বর মাসেও ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় করা হবে বলেও জানিয়েছেন তিনি।”