ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্বনাথে সাংবাদিক পাভেলের মনোনয়ন দাখিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০   ৩৭৩ বার পঠিত
বিশ্বনাথে সাংবাদিক পাভেলের মনোনয়ন দাখিল

দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে দশঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি পাভেল সামাদ ।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে নিজ ওয়ার্ডের মুরব্বী, যুব ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে এক প্রতিক্রিয়ায় সাংবাদিক পাভেল সামাদ বলেন, সুষম উন্নয়ন নিশ্চিত করে দুর্নীতিমুক্ত পরিকল্পিত ওয়ার্ড নিশ্চিতের লক্ষ্যে প্রার্থী হয়েছি। সে জন্যে দশঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভোটারসহ সর্বস্তরের মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা এবং দোয়া ও আশির্বাদ কামনা করছি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa