বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) ময়মনসিংহ সদর উপজেলা শাখার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সোমবার (৫ অক্টোবর) সকালে ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোছাঃ শামছুন্নাহার বেগম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিঞা।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রুকুন উদ্দিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক আঞ্চলিক সম্পাদক দুকুল চন্দ্র দেব, বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি মোঃ শাহজাহান খান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক বাবুল চন্দ্র গোস্বামী, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক খান, সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ হিল্লোল, সাবেক অর্থ সম্পাদক মোঃ গোলাম হক প্রমুখ।

এছাড়াও লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা, পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, কুমার উপেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মিলন চন্দ্র দেবনাথ, ইউ.সি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ ইব্রাহিম খলিল।