পঞ্চগড়ের আটোয়ারীতে যানজট নিরশনে অটোবাইক চালকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আটোয়ারী উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে যানজট নিরশনে গুরুত্ব করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি। অন্যান্যের মধ্যে মটর পরিবহনের (২৬৪) এর সম্পাদক আলমগীর, অটো চালক সমিতি’র সভাপতি, মনোয়ার সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক সেলিম মোর্সেদ মানিক, সাংবাদিক মোঃ জাহেরুল ইসলাম, নিতিশ চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।
সকলের উদ্দেশ্যে সভাপতি জানান, উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের যানযট নিরশনের জন্য যে নিয়ম নিতি নির্ধারণ করা হয়েছে তা সবাইকে মানতে হবে। অন্যথায় আইন অমানয়কারীদের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা সহ জরিমানা কার্যক্রম অব্যাহত থাকবে।
