ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটুর অনুপস্থিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। রবিবার (৪ অক্টোবর) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে আনোয়ার হোসেন নিজ হাতে বাচ্চাদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে দিয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।

পরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২০ উপলক্ষে সিটি কর্পোরেশন এর মিলনায়তনে জার্নালিস্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। জার্নালিস্ট ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়রের অনুপস্থিতিতে প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। জার্নালিস্ট ওরিয়েন্টেশনে নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আর শিশুদের পুষ্টি ও বিভিন্ন রোগ প্রতিরোধকারী হিসাবে গড়ে তুলতে ভিটামিন এ প্লাস ক্যাম্পসুলের বিকল্প নেই, তাই সকল অভিভাবকদের উচিত তার সন্তানকে ভিটামিন এ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো।

আর এ প্লাস এজন্যই বলা হয়ে থাকে ক্যাম্পসুলটা ভিটামিন এ আর প্লাস বলা হয় কারণ অভিভাবকগণ তার সন্তানকে ক্যাম্পসুলটা খাওয়াতে নিয়ে আসার সময় শিশুর পুষ্টি সম্পর্কে ধারণা দেওয়া হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর অধীনে ৩০১ কেন্দ্রে ০৪ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি ৩৩ টি ওয়ার্ডে পর্যায়ক্রমে চলবে এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি ।

উক্ত কর্মসূচি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ. কে. দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ প্রমুখ। ওরিয়েন্টেশনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।