বাউফলের নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুল ইসলাম (১৮) নামের এক শ্রমিকের মৃত্যূ হয়েছে। নিহত নুরুল ইসলাম ছোট ডালিম গ্রামের মৃত্যু: আলী মোহাম্মদের ছেলে।
জানা গেছে, নুরুল ইসলাম এলাকায় বিভিন্ন বাড়িতে শ্রমিক হিসাবে কাজ করতো। রোববার একই গ্রামের মো. বাদশা হাওলাদারের বাড়িতে নারিকেল গাছ পরিস্কারের কাজে যায় নূরুল ইসলাম। গাছের পাশ দিয়েই বাউফল পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিল।
গাঝ পরিস্কারের সময় খেয়াল না করায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম মাটিতে পড়ে যায় এবং সাথে সাথেই মৃত্যুবরণ করেন। ঘটনার পর খবর পেয়ে বাউফল থানার পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Development by: webnewsdesign.com