মাওলানা আব্দুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর ময়মনসিংহ আঞ্চলিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত। গত ৩ অক্টোবর রোজ শনিবার (৩ অক্টোবর) ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজ সাবেক অধ্যক্ষ মোঃ জাকির হোসেন।
সম্মেলনে সঞ্চালনা করেন ময়মনসিংহ আঞ্চলিককমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান। পরে ময়মনসিংহ আঞ্চলিক সম্মেলনে পদাধিকার বলে উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুবকে সভাপতি, সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম, মোঃ আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ও মোঃ মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ময়মনসিংহ অঞ্চলে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচন করে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
কমিটির কার্যক্রম গতিশীল করার পাশাপাশি সংগঠনের দীর্ঘস্থায়ী কামনা করে এবং করোনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে ময়মনসিংহ অঞ্চলের নব নির্বাচিত কমিটির সাথে কার্যক্রম বৃদ্ধির লক্ষেয়ে মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
