কুমিল্লার চান্দিনা উপজেলার ২নং বাতাঘাসী ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন এই সভার বিশেষ অতিথি চান্দিনা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহম্মেদ আলম তিনি বলেন আমরা শেখ মুজিবুর রহমানের সৈনিক আমরা শেখ হাসিনার সৈনিক আমরা যতো দিন বেঁচে থাকবো ততদিন নৌকায় ভোট দিবো। আমাদের জননেত্রী শেখ হাসিনার আদর্শ আমাদের অনেক কিছু শিখিয়েছে, আমরা কারো ওপর জুলুম অত্যাচার করি না বরং অনেক অত্যাচার সহ্য করে আজকে এখন পর্যন্ত আওয়ামী লীগের পাশে রয়েছি।

সবসময়ই থাকবো কোন কুচক্রী মহল কখন ও আমাদের আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের পিছপা করতে পারবেনা। আজকে এখানে এসেছি নৌকার প্রতীক আমাদের জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন চান্দিনা উপজেলার ২ নং বাতাঘাসী ইউনিয়নের প্রার্থী মোঃ খোরশেদ আলম কে, প্রার্থী যেই হোক ১০ ই অক্টোবরে আমরা নৌকায় ভোট দিয়ে নৌকার মাঝি কে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।

চান্দিনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহিম বলেন, আমরা আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মী, আওয়ামী লীগের দুঃসময় ছিলাম কখনও এই দল ছেড়ে কোথাও যাইনি কখনো যাবো না। যতোদিন থাকবো শেখ হাসিনার আদর্শ নিয়ে থাকবো।তাই আপনারা নৌকার প্রতীক কে ভোট দিন প্রার্থীকে না, নৌকার প্রতীক আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রতীক,প্রার্থী খারাপ হতে পারে নৌকার প্রতীক খারাপ না। তাই নৌকার প্রতীক যাকে দেবে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবো।

চান্দিনা উপজেলার ২ নং বাতাঘাসী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম বলেন বি এন পি সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমি আওয়ামী লীগ করার কারনে আমাকে অনেক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বি এন পি, জামাত, শিবিরের কিছু সংখ্যাক নেতারা।তারপর ও আমি আমার নেএীর আওয়ামী লীগের দল ছেড়ে কোথাও যাইনি। কিন্তুু আমি আমার জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছে লাখো কুটি শুকরিয়া আমাকে তিনি নৌকার প্রতীক দিয়েছেন।আমার বিশ্বাস জনগন আমাকে সুষ্ঠু ভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবে সেই আশাবাদী।

এই সভায় আরো আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা বক্তব্য রাখেন। এই সভার বিশেষ অতিথি হিসেবে ছিলেন চান্দিনা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহম্মেদ আলম,চান্দিনা উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান (দুলু)মাষ্টার, চান্দিনা উপজেলার আওয়ামী লীগের সদস্য প্রফেসর জাহাঙ্গীর আলম, চান্দিনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহিম, চান্দিনা উপজেলার বরকুইট ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহসিন ভুঁইয়া, চান্দিনা উপজেলার সাংগঠনিক সম্পাদক ও বরকরুই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার, চান্দিনা উপজেলার ২ নং বাতাঘাসী ইউনিয়নের উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, চান্দিনা উপজেলার ২ নং বাতাঘাসী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল হোসেন মজুমদার সহ চান্দিনা উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।