নাসিম পুত্র সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়কে সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভার আয়োজন করে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ১২ই নভেম্বর নির্বাচন উপলক্ষে দিক নির্দেশনা মূলক এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী সিরাজগঞ্জ-১ কাজিপুর প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সংক্ষিপ্ত এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি বলেন, সিরাজগঞ্জ তথা কাজিপুর জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনুসর আলীর ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মৃতি বিজরিত কাজিপুরে এই আসনে আমাকে মনোনয়ন দেওয়া মানে কাজিপুরের লক্ষ্য লক্ষ্য মনুষকে মনোনয়ন দিয়েছে শেখ হাসিনা। এজন্য তিনি আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপণ করেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে নিজ কার্যালয়ে ভিডিও কনফারেন্সে অংশ নেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

ভিডিও কনফারেন্সে আরো অংশ নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হান্নান তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা হক, কৃষক লীগ সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল, জেলা পরিষদের সদস্য গোলাম রব্বানী, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, ভাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহঙ্গীর আলম, ছোনগাছা ইউনিয়ন চেয়ারম্যান ও সভাপতি শহিদুল ইসলাম আলম, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি, এম আতিকুর রহমান, মনসুর নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুরের উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সিরাজগঞ্জ সদর উপজেলার ৫টি ইউনিয়নের আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মী আওয়ামীলীগের উপদেষ্ট্যা মন্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ভিবিন্ন ইউনিয়েনের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ।

এসময় উপস্থিত সকল নেতাকর্মী ইবিএম এর মাধ্যমে আসন্ন নির্বাচনে তাকে জয়যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।