সাধারণ জনগণ এবং মসজিদে নামাজের জন্য আগত মুসল্লিদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করাসহ সরকারি নিদের্শনা মেলে চলার আহ্বান জানিয়ে খুলনার জেলা প্রশাসক পত্র জারি করেছেন।বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব এখনও লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত হওয়া ও মৃত্যু অব্যাহত রয়েছে। আগামী শীত মৌসুমে এ রোগের প্রকোপ আরও তীব্রতর হওয়ার আশঙ্কা আছে। সরকার ইতোমধ্যে মাস্ক পরিধান বাধ্যতামূলক করলেও সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মসজিদসহ বিভিন্ন স্থানে অধিকাংশ সাধারণ জনগণ মুখে মাস্ক ব্যবহারসহ সরকারের
নিদের্শনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করছেন না। ফলে করোনায় আক্রান্তের হার আবারও বাড়ার আশঙ্কা রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বৃহস্পতিবার (১ অক্টোবর) সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও ইমাম পরিষদের সভাপতি এবং সম্পাদককে এই বিষয়ে পত্র পাঠিয়েছেন।
