নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন চরপাড়া গ্রামে গত ১৫ সেপ্টেম্বরে জোবায়ের হোসেন (১০) নামে এক মাদ্রাসা পড়ুয়া ছাএকে খুন করা হয়েছে এমন অভিযোগ করেন নিহত জোবায়ের পরিবার। নিহত ছেলেটির সৌদি প্রবাসী বলেন, আমার ছেলেকে তার চাচাতো বোন রুজিনা খুন করেছে।

যদি সে না খুন করতো তাহলে আমার ছেলের লাশ আমার ছেলের বড় কাকার বাড়ীতে রেখে পালাতো না রুজিনা। মাদ্রাসা থেকে এসে রুজিনার বাসায় ছিল আমার ছেলে জোবায়ের কিছুদিন থাকার পর মারা যায় তার নিজ বাসাতে।

এ বিষয় মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সাথে কথা বললে তিনি জানান, জোবায়ের হোসেন যে ছেলেটি মারা গেছে আসলে তাকে খুন করা হয়েছে কিনা তার জন্য লাশ ময়নাতদন্ত করার জন্য নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে রির্পোট আসলে বলা যাবে আসলে এই ছেলেকে খুন করা হয়েছে কিনা।