পাবনা-৪ আসন উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো বিএনপি। প্রশাসনের প্রতি নানা অনিয়মের অভিযোগ এনে দলটির প্রার্থী হাবিবুর রহমান হাবিব দুপুর সাড়ে ১১টায় নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বাতিলের দাবী জানান।
এর আগে আজ (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে আসনটিতে ভোট গ্রহণ শুরু হয়। গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। ভোট কেন্দ্র রয়েছে ১২৯টি।
